নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক। তিনি জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে একটি প্রবাসীর পরিবার ছিলেন। আরব আমিরাতের ওমান থেকে ফিরে ওই প্রবাসীকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেফিরছিলেন তারা। কিন্তু নোয়াখালীর পূর্ব জগদীশপুর এলাকায় মহাসড়কের পাশের একটি খালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
মোজাম্মেল হক আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ১১ জন ছিলেন। এর মধ্যে চালকসহ চারজন প্রাণে বেঁচে যান। তারা আগেই লাফ দিয়ে সরে পড়েন। অন্য ৭ জনের মৃত্যু হয়। তারা মাইক্রোবাসের পেছনের সিটগুলোতে ছিলেন। ফায়ার সাভিস কর্মকর্তার ধারণা, চালক ঘুম চোখে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
জানতে চাইলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া জানান, ‘দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের আলোকে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।