দক্ষিণ পূর্ব

পটিয়ায় জনভোগান্তি কমাতে ৬০টি ‘অভিযোগ বাক্স’ বসাচ্ছেন এমপি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১২:৫০ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৩৫
পটিয়ায় জনভোগান্তি কমাতে ৬০টি ‘অভিযোগ বাক্স’ বসাচ্ছেন এমপি

ছবি

Degchibarictg

মোঃ মাছুম আকবরী আকাশ : 

চট্টগ্রামের পটিয়ায় সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেসব ভোগান্তি ও হয়রানির শিকার হন, সেসব অভিযোগ সরাসরি সংসদ সদস্যের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলার ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রাথমিকভাবে ৬০টি ‘অভিযোগ বাক্স’ স্থাপন করা হচ্ছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণও জমা দিতে হবে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্সগুলো বিতরণ করেন তিনি। পরে উপজেলা নির্বাচন অফিসে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়।

এ উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। অনেক সময় ভয়ে কিংবা নানা কারণে তাঁরা অভিযোগ জানাতে পারেন না। তাঁদের সহজে ও নির্ভয়ে অভিযোগ জানানোর সুযোগ করে দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে।

এনামুল হক এনাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ ও বাজারে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। প্রাথমিকভাবে ৬০টি বাক্স বসানো হচ্ছে। এসব বাক্সে জমা পড়া অভিযোগ এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিছু ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

অভিযোগ বাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আজমল হোসেন জামাল, মাহাবুর রহমান, দিদারুল আলম সিকদার, সোলায়মান বাদল, মোহাম্মদ হাসান, জাহাঙ্গীর আলম, মঞ্জুর আলম চৌধুরী, সেলিম সিকদার, জসীম উদ্দিন, মোহাম্মদ ইউনুস ও আবদুর রহিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ করিম, সাইফুর রহমান আবু, মিজানুর রহমান, আবদুল মান্নান ও মামুনুর রশিদ; যুবদল নেতা আকতারুজ্জামান বাবলু ও এস এম রেজা রিপন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়নসহ অন্য নেতাকর্মীরা।

মোরশেদ আলম, পটিয়া, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেসব ভোগান্তি ও হয়রানির শিকার হন, সেসব অভিযোগ সরাসরি সংসদ সদস্যের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলার ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রাথমিকভাবে ৬০টি ‘অভিযোগ বাক্স’ স্থাপন করা হচ্ছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণও জমা দিতে হবে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্সগুলো বিতরণ করেন তিনি। পরে উপজেলা নির্বাচন অফিসে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়।

এ উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। অনেক সময় ভয়ে কিংবা নানা কারণে তাঁরা অভিযোগ জানাতে পারেন না। তাঁদের সহজে ও নির্ভয়ে অভিযোগ জানানোর সুযোগ করে দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে।

এনামুল হক এনাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ ও বাজারে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। প্রাথমিকভাবে ৬০টি বাক্স বসানো হচ্ছে। এসব বাক্সে জমা পড়া অভিযোগ এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিছু ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

অভিযোগ বাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আজমল হোসেন জামাল, মাহাবুর রহমান, দিদারুল আলম সিকদার, সোলায়মান বাদল, মোহাম্মদ হাসান, জাহাঙ্গীর আলম, মঞ্জুর আলম চৌধুরী, সেলিম সিকদার, জসীম উদ্দিন, মোহাম্মদ ইউনুস ও আবদুর রহিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ করিম, সাইফুর রহমান আবু, মিজানুর রহমান, আবদুল মান্নান ও মামুনুর রশিদ; যুবদল নেতা আকতারুজ্জামান বাবলু ও এস এম রেজা রিপন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়নসহ অন্য নেতাকর্মীরা।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।