দক্ষিণ পূর্ব

পটিয়ায় দীর্ঘ ২৩ বছর পর কাব ক্যাম্পুরী এবং ১২ বছর পর স্কাউট সমাবেশ শুরু

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬
পঠিত :
পটিয়ায় দীর্ঘ ২৩ বছর পর কাব ক্যাম্পুরী এবং ১২ বছর পর স্কাউট সমাবেশ শুরু

ছবি : সংগৃহীত

 বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা ষষ্ঠ উপজেলা কাপ ক্যাম্পুরী ৬ ও ষষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার  বিকালে পটিয়া আবদুস্‌ সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এই সমাবেশের উদ্বোধন করা হয়। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই ক্যাম্পিং চলবে।

 

উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি ফারহানুর রহমান।
 প্রধান অতিথি বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃংখলাবদ্ধ ও নৈতিকতাপূর্ণ আদর্শিক কারিগর হিসেবে গড়ে তুলতে এ ধরনের সমাবেশের গুরুত্ব অপরিসীম।

 

ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী ও ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের ক্যাম্প চীফ ,  উপজেলা স্কাউটসের কমিশনার ও বেলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এএলটি'র  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দীপন ক্রান্তি দে, এস এ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা ।

 

প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ মুজিবুর রহমান ফারুকী, এলটি; মলয় কুমার দে, এএলটি; পীযূষ কুমার দে, এএলটি; শাহিনুর বেগম, এএলটি; এবং জাহাঙ্গীর আলম। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাকখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব লিডার আইনন নূর, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও স্কাউট লিডার লিটন চৌধুরী এবং স্কাউটস, পটিয়া উপজেলা নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

 বাংলাদেশ স্কাউটস, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ও আবদুস্ সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

উল্লেখ্য, এবারের সমাবেশে উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে। ৩ দিনব্যাপী এই আয়োজনে স্কাউটদের জন্য থাকছে বিভিন্ন ধরনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রতিযোগিতা, হাইকিং, তাঁবু কলা এবং আকর্ষণীয় ক্যাম্প ফায়ার বা মহাতাঁবু জলসা।

 

দীর্ঘ সময় পর কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ হওয়ায় অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।