দক্ষিণ পূর্ব

পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২ দুপুর
পঠিত : ৩
পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু
Degchibarictg
পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি ও ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে মামুন (২৪) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টায় সে মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী অভিযোগ করেন, ফাহিম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তিনি ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, “হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে আছে।”

নিহতের পরিবার ফাহিমের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।