দক্ষিণ পূর্ব

পটিয়ায় জামায়াতের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

RAFIQ HYDER
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
পটিয়ায় জামায়াতের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আশিয়া বায়তুন নুর মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৮(ক)নং আশিয়া ইউনিয়ন।

 ইউনিয়ন সভাপতি সানাউল্লাহর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা. ফরিদুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. ফরিদুল আলম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলাম মানবতার ধর্ম, মানুষের কল্যাণেই আমাদের অবিরাম প্রচেষ্টা।

চিকিৎসা ক্যাম্পে হৃৎরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালারপোল সাংগঠনিক থানার আমীর এস. এম. নাছির উদ্দিন, সেক্রেটারি জনাব ইব্রাহীম, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট সামসুল আলম, খাতুনগঞ্জের ব্যবসায়ী মুহাম্মদ আইয়ুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।