দক্ষিণ পূর্ব

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ২৮

RAFIQ HYDER
প্রকাশ : ৭ আগস্ট ২০২৫
পঠিত :
পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ২৮
নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রামের পটিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অন্তত ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন। 

বুধবার (৬ আগস্ট) পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস কচুয়াই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সালাউদ্দিন শাহরিয়ার গণমাধ্যমকে জানান, সকালে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০-৩৫ শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসে যাচ্ছিলেন। বাসটি আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজম্ব বাস। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। 

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। বাস দুটি হেফাজতে নেওয়া হয় এবং দুর্ঘটনার পর থেকে দুটি বাসের চালক পলাতক রয়েছে। 
এম


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।