চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী মামুন চৌধুরীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় পরিবারের সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।