সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাব-এর পটিয়া প্রতিনিধি নুর হোসেন সভাপতি এবং দৈনিক আমার দেশ-এর পটিয়া প্রতিনিধি রবিউল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১ জুন) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি আবেদুজ্জামান আমেরী (দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব (বিজয় টিভি), দপ্তর সম্পাদক মোরশেদ আলম (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম (এশিয়ান টিভি), আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (দেশ টিভি) নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাস্টার শফিউল আলম, গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চ), আ ন ম সেলিম (দেশ রূপান্তর), ওসমান গনি (বৈশাখী টেলিভিশন), গিয়াস উদ্দিন (সাঙ্গু) ও এস এম রহমান (নয়া দিগন্ত)।
জানা গেছে, আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে পটিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ অবস্থায় সংগঠনকে পুনর্গঠন ও গতিশীল করতে জরুরি সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের পেশাগত স্বার্থরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যয়ে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
সভায় নবনির্বাচিত সভাপতি নুর হোসেন বলেন, “পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করব। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, “পটিয়ার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রাণবন্ত প্রেস ক্লাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই নীতি-নৈতিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পটিয়ার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পটিয়া প্রেস ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।