নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহকে নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নগরীর সুগন্ধা এলাকার একটি বাসা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহও আত্মগোপনে চলে যান।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান জানান, পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়ায় ছাত্র-জনতার ওপর হামলা করার মামলা রয়েছে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।