দক্ষিণ পূর্ব

পতিত স্বৈরাচারের পুনর্বাসন বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে: নজরুল ইসলাম

RAFIQ HYDER
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫
পঠিত :
পতিত স্বৈরাচারের পুনর্বাসন বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে: নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ বারবার গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আজও ফ্যাসিবাদী শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা রাজনীতির নামে সন্ত্রাস, দমন-পীড়ন ও নাশকতা চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম নগরীতে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র ও নাশকতা  প্রতিরোধে ৭ স্পটে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পতিত স্বৈরাচারী চক্রের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ সাধারণ জনগণ এ ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। দেশের মানুষের অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত সর্বদা রাজপথে থাকবে।

মহানগরী আমীর বলেন, আমরা শান্তিপূর্ণ ও গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে বদ্ধপরিকর।

 উক্ত অবস্থান কর্মসূচি সমুহে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,  নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ।

অবস্থান কর্মসূচি গুলো চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে  কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন সভাপতিত্বে, আগ্রাবাদ বাদামতল মোড়ে ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম সভাপতিত্বে, এ কে খাঁন মোড়ে আকবর শাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে, অক্সিজেন মোড়ে বায়েজিদ থানা আমীর মাওলানা জাকির হোসেনর সভাপতিত্বে, মুরাদপুর মোড় পাঁচলাইশ থানা আমীর মাহবুবুর হাসান রুমী সভাপতিত্বে,  বহদ্দারহাট মোড় চান্দগাঁও থানা নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে, নতুন ব্রীজ এলাকায় বাকলিয়া থানা আমীর সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।