চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৬ প্রণয় চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৫ সুবল চাকমাসহ সংশ্লিষ্ট জোনের কর্মকর্তা, সুপারিনটেনডেন্ট, পতেঙ্গা থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আনসার বাহিনী ও চসিকের স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা অংশ নেন।
চসিক জানায়, পতেঙ্গা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতের সৌন্দর্য রক্ষা এবং অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।