নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পথচারীদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচী চালু করেছে হেল্প সোশ্যাল সার্ভিসেস নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
রবিবার (২ মার্চ) সন্ধ্যায় আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাসব্যাপী এ ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন হেল্প সোশ্যাল সার্ভিসেস এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিসল গ্লোবাল লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান।
এসময় সংগঠনের অন্যন্য উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক ডাক্তার মোঃ শাহাদাত হোসেন, মোঃ রেজাউল করিম প্রমুখ।
বক্তারা এ ধরনের সেবা কার্যক্রমে সকলকে অংশগ্রহনের আহ্বান জানান। তারা বলেন,রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। এ মাসে এবাদতের পাশাপাশি আমাদেরকে আর্ত মানবতার সেবায় আত্মনিয়োগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।
প্রোগামটির মিডিয়া পার্টনার ছিলো দৈনিক কর্ণফুলী , ভেতরের খবর, প্রতিদিনের কাগজ, স্বাধীন কন্ঠ টিভি, দিগন্তের বার্তা ২৪ ও সময়ের সংলাপ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।