দক্ষিণ পূর্ব

"পরীক্ষা দিয়ে আর ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত"

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ জুন ২০২৬
পঠিত :
"পরীক্ষা দিয়ে আর ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত"

ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

 মঙ্গলবার (১৬ জুন) ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মামুন। পথে উপজেলার নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

দুর্ঘটনায় মামুন হোসেন এবং নাহিদ নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুন হোসেন মারা যান।

 

নিহত মামুন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকার বাসিন্দা মো. শাহ আলমের একমাত্র পুত্র। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

 

এদিকে দুর্ঘটনায় আহত ব্যবসায়ী নাহিদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চট্টগ্রামেই সম্পন্ন করা হবে।”

 

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।