দক্ষিণ পূর্ব

পরীমণির ‘বিয়ের ঘোষণা’, চঞ্চলের ট্রল; আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

Jalal Rumi
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬
পঠিত :
পরীমণির ‘বিয়ের ঘোষণা’, চঞ্চলের ট্রল; আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

সংগৃহীত

ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, ছবি, ভিডিও ও রিলসের মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন তারা।


সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমণির পোস্ট। ম্যাচ শুরুর আগে তিনি মজার ছলে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলব।’ আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর সেই পোস্ট ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। খবরটি প্রকাশ করেছে বিডিনিউজ।


ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে রসিকতা করে পরীমণি আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’


এদিকে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের ‘চাবুক’ ও ‘মেসি’ নিয়ে ভার্চুয়াল খুনসুটির মধ্যেই আর্জেন্টিনার জয়ে নতুন করে ফুটবল রসিকতায় যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার পোস্টও ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।