দক্ষিণ পূর্ব

পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে পরিণত

RAFIQ HYDER
প্রকাশ : ২৫ জানুয়ারী ২০২৬
পঠিত :
পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে পরিণত
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে ধানের শীষ প্রেমী নেতাকর্মীরা ভোর থেকে সমাবেশে যোগ দিয়েছেন। 

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় পলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। 

বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিলে মিছিলে, বিভিন্ন স্লোগানে স্লোগানে নেতৃবৃন্দের নেতৃত্বে সমাবেশস্থলে উপস্থিত হন।

নাইক্ষ্যংছড়ি থেকে আগত জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন বাহাদুর বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চললেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ রয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম বরাবরের মতোই গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিক ভূমিকা রেখেছে, রোববারের মহাসমাবেশ সেই ধারাবাহিকতারই অংশ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদল নেতা আমিরুল করির রাকিব বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে মহাসমাবেশ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। গণতন্ত্রের পক্ষে নিজেদের অবস্থান দৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা পাহাড়ের মানুষ সাচিং প্রু জেরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। ১২ ফেব্রুয়ারী ব্যালটের মাধ্যমে আমরা ৩০০ নং আসন তারেক রহমানকে উপহার দিব। 

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।