দক্ষিণ পূর্ব

পল্টনে ৮ রাজনৈতিক দলের সমাবেশ শুরু

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ০২:২২ দুপুর
পঠিত : ৫
পল্টনে ৮ রাজনৈতিক দলের সমাবেশ শুরু
Degchibarictg

দক্ষিণপূর্ব ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ‍রাজধানীর পল্টনে সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় পতাকা, প্রতীক ও প্ল্যাকার্ড হাতে সমাবেশে যোগ দিতে এসেছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। তাদের হাত ও মাথায় দলীয় এবং দেশের পতাকা। কণ্ঠে বিভিন্ন স্লোগান। এ সময় তাদের ‘জুলাই সনদ বাস্তবায়ন কর, গণভোটের তারিখ দাও’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’ স্লোগান দিতে দেখা যায়।

এদিকে পল্টনের মহাসমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসছেন জামায়াত, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সমমনা আট রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বক্তব্য দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।