দক্ষিণ পূর্ব

পাঁচলাইশে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

RAFIQ HYDER
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫
পঠিত :
পাঁচলাইশে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন বন গবেষণা ইনস্টিটিউট রোড থেকে দেশে তৈরি একটি এলজি (অস্ত্র) ও দুটি গুলিসহ মো.জাকির হোসেন রাজু (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফরেস্ট রেলওয়ে গেট এলাকার দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগ।

উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন গবেষণা ইনস্টিটিউট রোডের ফরেস্ট রেলওয়ে গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এক পর্যায়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ-১২-৬০০১) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় পেছনের আসনে বসা মো.জাকির হোসেন রাজু নামে এক যাত্রী পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গুঁজে রাখা একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানান, ২০২৩ সালের শেষের দিকে আসিফ নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনেছিলেন এবং এটি ব্যবহার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। রাজু দীর্ঘদিন ধরে নগরের বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও ও শুলকবহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।