চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনুর রশিদ মামুন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কসমোপলিটন আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত একটি জুতার কারখানায় কর্মরত ছিলেন।
সহকর্মী ও বাসার সূত্রে জানা গেছে, সকালে নিজের ব্যবহৃত একটি বৈদ্যুতিক মাল্টিপ্লাগের সংযোগ মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মামুন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।