দক্ষিণ পূর্ব

পাঁচলাইশে সাড়ে ১৭ লাখ টাকার ক্রিস্টাল আইসসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ মে ২০২৬
পঠিত :
পাঁচলাইশে সাড়ে ১৭ লাখ টাকার ক্রিস্টাল আইসসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : ক্রিস্টাল আইসসহ আটক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (৪ মে) রাত ৮টার দিকে পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ফিনলে স্কয়ারের ৭ম তলার ক্রিয়েটর্স হাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— ফটিকছড়ি উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরান চৌধুরীর বাড়ির মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং একই উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাহনগর এলাকার সমতুল ফকির বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই স্থানে দুই ব্যক্তি ক্রিস্টাল আইস বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাইয়ে ডিবির উত্তর জোন সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, ফটিকছড়ির এক ওমান প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে এসব মাদক দেশে এনে বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল।

 

এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, প্রবাসে অবস্থানরত এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে দেশে মাদক পাঠিয়ে এই চক্র পরিচালনা করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।