দক্ষিণ পূর্ব

পানিবন্দী মানুষের পাশে ডা. শাহাদাত

sathi
প্রকাশ : ৩ জুন ২০২৫
পঠিত :
পানিবন্দী মানুষের পাশে ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক 

জলাবদ্ধতায় আটকে পড়া চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।এসময় তিনি এলাকার অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

মঙ্গলবার (৩ মে) দুপুরে নগরীর জলাবদ্ধ এলাকা পাঁচলাইশ ওয়ার্ডস্থ হাজীপাড়া এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ার কারণগুলো চিহ্নিত করেন।

এসময় তিনি জানান,চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খাল সংস্কার ও পরিষ্কার কার্যক্রম চলমান আছে।সিডিএ ও সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা এলাকাগুলো পরিদর্শন করবেন এবং বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সমাধানের পথ নির্ধারণ করবেন বলেও জানান তিনি।

 মেয়র বলেন, পাঁচলাইশ ওয়ার্ডস্থ হাজীপাড়া, চালিতাতলী ও ওয়াজেদিয়া এলাকায় জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে খাল ও নালার স্বাভাবিক পানি প্রবাহে বাধা। অনেক জায়গায় দেখা গেছে নালার উচ্চতা রাস্তার সমান হয়ে গেছে, ফলে পানি জমে যাচ্ছে। এই সমস্যা সমাধানে নালা ১-২ ফুট উঁচু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি জানান, হাজীপাড়া সড়কের সিডিএ নির্মিত নালাগুলোর উচ্চতা নিচু হয়ে যাওয়ায় পানি ঠিকভাবে প্রবাহিত হতে পারছে না। এছাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা সংলগ্ন নিচু জায়গার পানি পার্শ্ববর্তী খালে পড়তে বাধাগ্রস্থ হচ্ছে। এজন্য আগামীকাল বুধবার চসিকের অস্থায়ী কার্যালয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগ এবং পাঁচলাইশ ওয়ার্ড এলাকাবাসী নিয়ে যৌথভাবে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

মেয়র বলেন, বিভিন্ন নীচু এলাকার খালগুলোর মাঝে ড্রেনেজ সংযোগ স্থাপন করা গেলে এলাকাবাসী কিছুটা হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। আমাদের লক্ষ্য জনগণকে একটি স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসা।

জলাবদ্ধতা নিরসনে রাজনৈতিক দল, স্থানীয় জনসাধারণ এবং প্রশাসনের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, বিএনপির নেতাকর্মীসহ এলাকাবাসীদের কাছে আমি অনুরোধ জানাই, আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন। খাল ও নালায় গৃহস্থালি ময়লা আবর্জনা ফেলবেন না। ময়লা ডাস্টবিনে ফেলবেন। আল্লাহর রহমতে এ বছর জলাবদ্ধতা ৫০ থেকে ৬০ শতাংশ কমেছে। আমরা আরও উন্নতি করতে পারব ইনশাআল্লাহ।

 তিনি বলেন, চট্টগ্রামকে একটি নান্দনিক শহরে পরিণত করতে আমাদের কাজ এখনো শেষ হয়নি। সেনাবাহিনী, সিডিএ ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা এই জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানে কাজ করে যাচ্ছি।

পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, জি এম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আবু ইউছুপ,  পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বিএনপি নেতা আবদুর রহিম, মোহাম্মদ ইসমাঈলসহ চসিক ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।