দক্ষিণ পূর্ব

পি আর পদ্ধতি দেশের মানুষ মানবে না: সরওয়ার আলমগীর

sathi
প্রকাশ : ১১ জুলাই ২০২৫
পঠিত :
পি আর পদ্ধতি দেশের মানুষ মানবে না: সরওয়ার আলমগীর
 নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নির্বাচনে পি আর পদ্ধতি দেশের মানুষ মানবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেছেন, ভোট দিবে এলাকার মানুষ এমপি হবে অন্য এলাকায়, এটি কখনো স্ব স্ব এলাকার মানুষ মানবে না৷ যে সংসদীয় এলাকায় নির্বাচিত হয়ে এমপি হবেন তিনি সংসদে গিয়ে ওই এলাকার উন্নয়ন করবে এটাই চান এলাকাবাসী'।

 
বৃহস্পতিবার (১০ জুলাই) ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির শান্তিরহাট বাজারসহ বিভিন্ন গ্রামীণ বাজারে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া উত্থাপিত ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব তিনি কথা বলেন।

এসময় জেলা বিএনপির এ নেতা আরো বলেন, 'আগামীর বাংলাদেশ হবে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফার বাংলাদেশ। সেই লক্ষ্যে ফটিকছড়ির গ্রামে গঞ্জে ৩১দফার লিফলেট বিতরণ করে যাচ্ছি'। এ সময় তার সাথে ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, মহিউদ্দিন আজম তালুকদার, আবু আজম তালুকদার, নুরুল ইসলাম মেম্বার, মো. বশর মেম্বার, মো. আলী মেম্বার, এমদাদ হোসেন, মো. আজম, খোরশেদ সওদাগর, এমরান হোসেন, ইকবাল হোসেন, মো.শফি, জাহেদুল আলম মেম্বার, আব্দুল আজিজ, আহমদ রশিদ চৌধুরী, মো. হাসান, শহিদুল ইসলাম, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল অপু প্রমূখ।

এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।