দক্ষিণ পূর্ব

ডবলমুড়িংয়ে পুলিশের উপর হামলাকারী বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

sathi
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫
পঠিত :
ডবলমুড়িংয়ে পুলিশের উপর হামলাকারী বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক 

৫১ দিন আগে পুলিশের অভিযানে পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইয়ের চক্রের অন্যতম হোতা আরিফ হোসেন ওরফে মেহেদী হাসান। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে চট্টগ্রামের বারেক বিল্ডিং মোড়ের সেই কুখ্যাত ছিনতাইকারী।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ডবলমুরিং থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে আরিফ হোসেন ওরফে মেহেদী হাসানকে। এসময় আসামির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড তাজা কার্তুজ।

এর আগে ২৫ ফেব্রুয়ারি রাতে ডবলমুরিং থানার আওতাধীন বারেক বিল্ডিং মোড়ের একটি ফাঁকা প্লটে অভিযান চালিয়েছিল পুলিশ।

তখন একটি দল সেখানে উপস্থিত হলে সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যরা তাদের ঘিরে ধরে। সংঘর্ষের এক পর্যায়ে চক্রের মূল হোতা আরিফ হোসেন ছুরি দিয়ে পুলিশকে আঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত হন দুই পুলিশ সদস্য। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম জানান, ফেব্রুয়ারির ঘটনার পর থেকেই আরিফ হোসেন আমাদের নজরে ছিল। সে একজন পেশাদার অপরাধী এবং অস্ত্রসহ এলাকায় আতঙ্ক ছড়াত। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে যে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে, তা ব্যবহার করে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।

তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলবে বলেও জানান ওসি।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।