দক্ষিণ পূর্ব

পুলিশের হাতকড়াসহ পালানো আসামি র‍্যাবের অভিযানে আটক

RAFIQ HYDER
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫
পঠিত :
পুলিশের হাতকড়াসহ পালানো আসামি র‍্যাবের অভিযানে আটক
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ মাহবুব আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (২৬ অক্টোবর) ভোরে চান্দগাঁও থানার ফয়জুল্লা বলীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার মাহবুব আলমের বাড়ি ডবলমুরিং থানার কাপুড়িয়া এলাকায়। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় নাশকতা ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর দুপুরে নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় গায়েবী মসজিদের সামনে থেকে পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যান মাহবুব আলম। ওই সময় উপস্থিতদের সঙ্গে পুলিশের তর্কাতর্কির সুযোগে তিনি লুঙ্গি ফেলে গাড়ি থেকে পালিয়ে যান।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।