দক্ষিণ পূর্ব

১২০ টাকায় পুলিশে চাকরী পেলো মিরসরাইয়ের ১২ তরুণ-তরুণী

mainulislam
প্রকাশ : ৪ জুলাই ২০২৫
পঠিত :
১২০ টাকায় পুলিশে চাকরী পেলো মিরসরাইয়ের ১২ তরুণ-তরুণী
নিজস্ব প্রতিবেদক:

একসময় পুলিশের চাকরী ছিলো সোনার হরিণ৷ ফ্যাসিবাদী হাসিনার ১৭ বছরের শাসনামলে কনস্টেবল পদে চাকরী পেতে স্থানীয় এমপির সুপারিশ ও দলীয় পরিবার হওয়া ছিল আবশ্যক৷ সেইসাথে ঘুষের মোটা বান্ডেলতো আছেই। তবে ৫ আগস্টের পর থেকে পাল্টে গেছে সেই চিত্র৷ অন্তর্বর্তীকালিন সরকারের নির্দেশে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ১২০ টাকায় পুলিশে চাকরী নিশ্চিত করছেন৷ 

সম্প্রতি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১২ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকা খরচে অনলাইনে আবেদন করেই তারা পুলিশে নিয়োগপ্রাপ্ত হয়েছেন৷ 

শুক্রবার (৪ জুলাই) বিকালে মিরসরাই থানা প্রাঙ্গণে নিয়োগপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান৷ 

চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া কনস্টেবলরা হলেন, সাদিয়া আফরিন, মেহেদি জিসান, তানজিমুল, মো. নিলয়, মো. নোমান, রাজু, মো. জাহেদুল, মো. সিফাত, তৃপ্ত বড়ুয়া, প্রতীক, ইফরাহাত এবং আরও একজন। তারা সবাই মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

নিয়োগপ্রাপ্ত সাদিয়া আফরিন, মেহেদি জিসান ও মো. জাহেদুল বলেন, মাত্র ১২০ টাকা খরচে কনস্টেবল পদে চাকরি পাব, তা স্বপ্নেও ভাবিনি। আগে নানা লেনদেনের কথা শোনা যেত, কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা নিয়োগ পেয়েছি। এজন্য আমরা গর্বিত ও কৃতজ্ঞ

মো. সিফাত বলেন, 'আমাদের দেশে গুটিকয়েক পুলিশের জন্য সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা আছে। আমি চাই এসব বদনাম দূর করতে। সততার সঙ্গে দায়িত্ব পালন করেই প্রমাণ করতে চাই, আমরা বদলে দিতে পারি পুলিশের ভাবমূর্তি।’
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘এই ১২ জনের নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে হয়েছে। এটি মিরসরাইয়ের জন্য আনন্দের একটি খবর। গত বছরও মিরসরাই থেকে ১১ জন একইভাবে নিয়োগ পেয়েছিলেন। নতুন কনস্টেবলদের প্রতি আমার আহ্বান, তারা যেন সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন।’
এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।