নিজস্ব প্রতিবেদক
নগরের দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত ২৭ জন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ডিউটিতে যাচ্ছিলেন সিএমপির নারী পুলিশ সদস্যরা। তাদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইনের ভেতরে ঢালু রাস্তা দিয়ে নামার সময় ‘ব্রেক ফেইল’ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি সড়কের পাশে গাছের সাথে আটকে দেওয়ার চেষ্টা করেন চালক। এসময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।