দক্ষিণ পূর্ব

পূর্ব বাকলিয়ায় জলাবদ্ধতাকবলিত একহাজার পরিবারে খাদ্যসামগ্রী দিলেন মেয়র শাহাদাত

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬
পঠিত :
পূর্ব বাকলিয়ায় জলাবদ্ধতাকবলিত একহাজার পরিবারে খাদ্যসামগ্রী দিলেন মেয়র শাহাদাত

সংগৃহীত

ট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নগরীর পূর্ব বাকলিয়া এলাকার ১,০০০ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।


রবিবার (২৬ জুলাই) বিকেলে পূর্ব বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় মরহুম ছাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনা খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।


এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "জনগণের কল্যাণই আমাদের অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"


তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা আন্তরিকভাবে কাজ করছি। বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই মানুষের কল্যাণ নিশ্চিত করা।" একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


মেয়র আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।


তিনি বলেন, "বিএনপি সবসময় জনগণের দল। মানুষের সুখ-দুঃখ, দুর্যোগ ও সংকটের সময় দলের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। মানবিক সেবার এ ধারা অব্যাহত থাকবে।"


অনুষ্ঠান শেষে মেয়র চেয়ারম্যানঘাটা এলাকায় মশক নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করেন।


মরহুম ছাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদের সভাপতি আজিজুল হক মাসুমের সভাপতিত্বে এবং মাহবুব সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শামসুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. তৈয়বসহ মহানগর বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।