দক্ষিণ পূর্ব

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, অর্থনীতি হবে উন্মুক্ত : অর্থমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, অর্থনীতি হবে উন্মুক্ত : অর্থমন্ত্রী

-অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশে পৃষ্ঠপোষকতার রাজনীতি ও অর্থনীতি আর চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতিকে গুটিকয়েকের নিয়ন্ত্রণ থেকে বের করে এনে তা সবার জন্য উন্মুক্ত ও অংশগ্রহণমূলক করা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এমন হতে হবে যাতে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পান। একটি “লেভেল প্লেয়িং ফিল্ড” তৈরি করতে হবে, যেখানে সবাই অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং তার সুফল ভোগ করতে পারবেন।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানের পরিস্থিতি ভালো নয়। এগুলোকে দ্রুত পুনরুদ্ধার করতে হবে। পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত না করলে বড় কোনো কর্মসূচিই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত নিয়ন্ত্রণের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে দেশ একটি অতিনিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামোয় আবদ্ধ হয়েছে। অর্থনীতিকে গতিশীল ও প্রতিযোগিতামূলক করতে হলে নিয়ন্ত্রণ কমানো এবং উদারীকরণের দিকে যেতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, একটি পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আর গ্রহণযোগ্য নয়। সমান অধিকার ও সুযোগ নিশ্চিতের মাধ্যমে অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছে দিতে সরকার কাজ করবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।