দক্ষিণ পূর্ব

পোশাকে পাকিস্তানি ব্র্যান্ড, বাংলাদেশি বলে বিক্রি : চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬
পঠিত :
পোশাকে পাকিস্তানি ব্র্যান্ড,  বাংলাদেশি বলে বিক্রি : চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের বিভিন্ন শোরুমে পোশাকের ব্র্যান্ড ও উৎপাদন সংক্রান্ত তথ্য নিয়ে নানা অসঙ্গতির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নগরের ফিনলে সাউথ সিটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে এসব অনিয়মের তথ্য পায় সংস্থাটি।

অভিযানে দেখা যায়, কিছু পোশাকে পাকিস্তানি ব্র্যান্ডের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকলেও বিক্রেতারা তা বাংলাদেশি ব্র্যান্ড বলে দাবি করছেন। আবার কিছু পণ্যে পাকিস্তান বা বাংলাদেশের কোনো তথ্য উল্লেখ না থাকলেও বিদেশি পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে পণ্যের মূল্যও উল্লেখ করা হয়নি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, কিছু পোশাকে পাকিস্তানের ‘আগানূর’ ও ‘সাদাবাহার’ ব্র্যান্ডের নাম লেখা থাকলেও বিক্রেতারা সেগুলোকে বাংলাদেশি পণ্য বলে প্রচার করছিলেন। কিন্তু কোথাও বাংলাদেশি উৎপাদনের কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, কিছু বোরকায় ‘মেড ইন ইউএই’ লেখা থাকলেও এর পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বিক্রেতারা। এতে সাধারণ ভোক্তার কাছে এসব পণ্য ‘মেড ইন সৌদি আরব’ বা ‘মেড ইন ইরান’ বলে বিক্রির সম্ভাবনা থাকে।

এ ছাড়া খোলা বাজার থেকে লুঙ্গি এনে খাদিঘর ব্র্যান্ডের পণ্য হিসেবে বিক্রি করার অভিযোগও পাওয়া গেছে।

উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, যেখানে অনিয়ম পাওয়া গেছে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।