দক্ষিণ পূর্ব

 প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬
পঠিত :
 প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় নগর বিএনপির দলীয় কার্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। সভা সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

 

সভায় বেলায়েত হোসেন বুলু বলেন, আগামী ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি সংগঠনের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে পালনে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে।

 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

 

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।

 

তিনি বলেন, ১৯ আগস্টের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মহানগরের ১৫টি থানা ও ৪৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিটকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

 

সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া, রাজীব উদ্দিন আকন্দ, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, মো. আলমগীর, আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, মো. ইফতেখার উদ্দিন নিবলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

 

এ ছাড়া সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হাই, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, মো. হাসান, মো. জাহিদুল ইসলাম, আকবর হোসেন মানিক, মো. ইসকান্দর, জাকির হোসেন মিশু, মো. ইকবাল হোসেন জিসান, মো. বাকের, মো. সাজ্জাদ খান, খোরশেদ আলম টিটু, রাশেদ পাটোয়ারী এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।