দক্ষিণ পূর্ব

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১১:৪৬ দুপুর
পঠিত : ৩৫
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

ছবি

Degchibarictg
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয়, শৃঙ্খলা বজায় রাখা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সফরকালে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্বশীল ও পেশাদার আচরণ করতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।