দক্ষিণ পূর্ব

প্রধানমন্ত্রী এখন সৈয়দপুরে, আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৫:২৪ সকাল
পঠিত : ৩১
প্রধানমন্ত্রী এখন সৈয়দপুরে, আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন

ছবি

Degchibarictg

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি

সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১টা ১৫ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বেলা ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন।

বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।

বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। এরপর রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাত ৯টা ১৫ মিনিটে তাঁর তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।