দক্ষিণ পূর্ব

প্রবারণা পূর্ণিমা ঘিরে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১২:১১ দুপুর
পঠিত : ২৬
প্রবারণা পূর্ণিমা ঘিরে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

ছবি

Degchibarictg
চট্টগ্রাম নগরে প্রবারণা পূর্ণিমা নির্বিঘ্নে উদ্‌যাপনে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সিএমপি।

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় নগরের বিভিন্ন বৌদ্ধবিহার ও ধর্মীয় উপাসনালয়ে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং ধর্মীয় উপাসনালয়ের সুরক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তাঁরা উৎসব ঘিরে সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ, ব্যবস্থাপনা ও করণীয় সম্পর্কে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভাপতি উপস্থিত ব্যক্তিদের বক্তব্য শোনেন এবং প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ।

এ ছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজন, চট্টগ্রাম বৌদ্ধবিহার পরিচালনা কমিটির প্রতিনিধি এবং সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।