নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে চুরি হওয়া প্রাইভেটকার নগরের পতেঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. রাসেল (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, ঈদের আগের দিন প্রবর্তক মোড়ের আফমি প্লাজা মার্কেটের পার্কিংয়ের বেজমেন্ট থেকে সোহেল চৌধুরীর একটি প্রাইভেটকার চুরি হয়।
বিষয়টি তিনি থানায় এসে জানালে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পতেঙ্গার সি-বিচ এলাকা থেকে রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চুরি হওয়া ওই প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।