দক্ষিণ পূর্ব

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পথেই দুজনের মৃত্যু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৪:০৬ দুপুর
পঠিত : ৬৫
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পথেই দুজনের মৃত্যু

ছবি

Degchibarictg

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে এক তরুণ-তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতদের স্বজনেরা জানিয়েছেন, অয়ন ও মিথিলা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন। বিকেলে তাঁরা একটি নম্বরবিহীন সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেলে চড়ে আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রেমিকা মিথিলা মোটরবাইকটি চালাচ্ছিলেন এবং দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃ'ত ঘোষণা করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় মিথিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃ'ত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের এবং মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার বাসিন্দা। ঘাতক পিকআপের চালক পলাতক থাকায় তাকে আটকে পুলিশি অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।