দক্ষিণ পূর্ব

ফজলুর দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

sathi
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫
পঠিত :
ফজলুর দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত
নিজস্ব প্রতিবেদক:

আগামী তিন মাসের জন্য দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের সব ধরনের পদ স্থগিত করেছে বিএনপি। একই সঙ্গে তাকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৬ আগষ্ট) বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে এ তথ্য।

ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) স্মারকে আপনার (ফজলুর রহমান) নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ২৫ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ ২৬ আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।

এতে বলা হয়, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুন্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভুতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।