দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

saiful
saiful
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০৬:০৯ বিকাল
পঠিত : ১
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
Degchibarictg


ফটিকছড়িতে অনুমতি ছাড়া টিলা শ্রেণির জমি কাটার দায়ে ইরতিসাম কালাম ইরসাল (২৩) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৫টা থেকে রাত ৭টা মিনিট পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহাকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এসময় ফটিকছড়ি থানা পুলিশের উপস্থিত ছিলেন।

অভিযানে আটক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না, এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযুক্ত ইরতিসাম কালাম ইরসাল পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এ টি এম শওকত হোসেনের ছেলে।

ম্যাজিস্ট্রেট জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।