দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে অবৈধভাবে ডিজেল মজুত, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

saiful
saiful
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০৬:১০ বিকাল
পঠিত : ১
ফটিকছড়িতে অবৈধভাবে ডিজেল মজুত, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
Degchibarictg

 ফটিকছড়িতে বিস্ফোরক লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৯ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়।

রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহাকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. ইলিয়াস (৪৪) এবং একই এলাকার মো. সোলেমান তালুকদারের ছেলে মেসার্স আল মারওয়া স্টোরের স্বত্বাধিকারী আইয়ুব আলী (৭০)।

অভিযানে বিস্ফোরক লাইসেন্স ছাড়া অবৈধভাবে ডিজেল মজুতের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। 

ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 



মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।