দক্ষিণ পূর্ব

আইনশৃঙ্খলা কমিটির সভা

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
পঠিত : ৪১
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন

উপজেলা আইনশৃঙ্খলা কমিটি সভা

চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য মো. সরোয়ার আলমগীর।


সভায় ফটিকছড়ির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী ও পরিবেশের সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।


এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।