ফটিকছড়িতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আব্দুল করিম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ । অভিযানে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান এলাকা থেকে মাটিভর্তি ট্রাকটি আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল করিম ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে।
অভিযানে আটক আব্দুল করিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা মাটি একটি সরকারি প্রতিষ্ঠানে প্রদান করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। অবৈধ মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে অভিজান অব্যাহত থাকবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।