দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে অস্ত্রসহ ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

Jalal Rumi
Jalal Rumi
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১০:০৯ দুপুর
সর্বশেষ আপডেট : ১ মাস আগে
পঠিত : ৭৪
ফটিকছড়িতে অস্ত্রসহ ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

‘গলাকাটা ইমন’

Degchibarictg

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে কথিত গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি গুলি ছোড়ে বলে পুলিশের দাবি। পরে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোবারককে আটক করা হয়।

স্থানীয়দের ভাষ্য, গ্রেপ্তার মোবারক চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। তাকে ‘গলাকাটা ইমন’ নামেও অনেকে চেনেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মোবারক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

 গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।