ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় সোহরাব মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক রহমত উল্লাহ।
অভিযানে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঝংকার এলাকা থেকে সোহরাব মিয়াকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহরাব মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউশি এলাকার ২ নম্বর ওয়ার্ডের রাজা আলী মিয়ার ছেলে।
অভিযানে একটি মামলা করা হয়েছে। এ সময় জব্দ করা মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।