চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন(১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ফেনী নদীর পানুয়া অংশে অফিসটিলা সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইমন করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার বাসিন্দা সাদেক মিয়ার ছেলে। মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীর পানিতে পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সাইমনের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে বাবা সাদেক মিয়াসহ পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
বাগানবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় করালিয়া তাকিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাইমনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।