দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১১:২৭ দুপুর
পঠিত : ৪৪
ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত

ছবি

Degchibarictg
চট্টগ্রামের ফটিকছড়িতে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সজীব (২২) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত হয়েছেন। এ ঘটনায় মুহাম্মদ রায়হান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার আজাদী বাজারসংলগ্ন হেয়াকো-গইয়রা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব রোসাংগিরী ইউনিয়নের মনু বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদী বাজারে একটি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিক রায়হানসহ তিনজন দুটি মোটরসাইকেলে করে ফিরছিলেন। রায়হানের মোটরসাইকেলে তাঁর সহযোগী সজীবও ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয় এবং রায়হান গুরুতর আহত হন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহিম জানান, হাসপাতালে আনার আগেই সজীবের মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। আহত রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।