নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আগুনে নওজেল বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সজল বড়ুয়া ও পিন্টু বড়ুয়ার ঘরসহ মোট ছয়টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান জুনমান হোসেন জানান, আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।