দক্ষিণ পূর্ব

ফটিকছড়ির সুয়াবিলে অজগর উদ্ধার, বনে অবমুক্ত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ০২:২৩ দুপুর
পঠিত : ৪৪
ফটিকছড়ির সুয়াবিলে অজগর উদ্ধার, বনে অবমুক্ত

ছবি

Degchibarictg

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্থানীয় লোকজন সাপটি দেখতে পান। পরে সেটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়।বন বিভাগের কর্মীরা অজগরটি নিয়ে গিয়ে হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেন।

বন বিভাগের একজন কর্মকর্তা জানান, খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধারের পর সেটিকে নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর সুয়াবিল ইউনিয়নের সাহাপাড়া এলাকায় পরিত্যক্ত জালে আটকা পড়া আরেকটি অজগর উদ্ধার করা হয়েছিল। পরে সেটিকেও হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ, লোকালয়ে অজগর দেখা গেলে সেটিকে আঘাত করা বা নিজে ধরার চেষ্টা করা উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে বন বিভাগ কিংবা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত। এতে মানুষ ও বন্যপ্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।