দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ড্রেজার জব্দ

shakhawat sohan
shakhawat sohan
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ০৯:০৯ সকাল
পঠিত : ৩
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ড্রেজার জব্দ
Degchibarictg
ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি ড্রেজার মেশিন অকার্যকর করে দেওয়া হয় এবং আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বিবি ইটভাটার পাশের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।