দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে একসঙ্গে ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন, বিক্ষোভ

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ০৮:২৩ সকাল
পঠিত : ১৭
ফটিকছড়িতে একসঙ্গে ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে  ক্লাস বর্জন, বিক্ষোভ

ছবি: দক্ষিণপূর্ব

Degchibarictg

সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে না করে নারায়নহাট ও দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী জুজখোলা মৌজায় স্থাপনের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন উত্তর ফটিকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে উত্তর ফটিকছড়ির নারায়নহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

 

এদিকে নারায়নহাট আদর্শ ডিগ্রি কলেজ ও হেয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও সংহতি প্রকাশ করেন।

 

উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, সদ্য ঘোষিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ভূজপুরে স্থাপন করা হলে উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন। তাই জনসংখ্যা, ভোটার সংখ্যা, রাজস্ব আদায় এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় নারায়নহাট ও দাঁতমারার মধ্যবর্তী জুজখোলা মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনই হবে যৌক্তিক সিদ্ধান্ত।

 

শিক্ষার্থীরা আরও বলেন, উত্তর ফটিকছড়ির মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনটি ইউনিয়নে জনসংখ্যা, ভোটার ও রাজস্ব আদায় বেশি হলেও অতীতে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। এবারও যদি তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

আর এইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।