দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ০৪:৫৮ দুপুর
পঠিত : ৫
ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

ছবি: সংগৃহীত

Degchibarictg

 

চট্টগ্রামের ফটিকছড়িতে সোনিয়া (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী সুমনকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শীলেরহাট জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক সিএনজি অটোরিকশাচালক সুমন সমিতিরহাট এলাকার আবু তাহেরের ছেলে।

 

তাদের দুই ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শোয়াইব আল সালেহীন জানান, স্বামীর মারধরের কারণে গৃহবধূটি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, ঘটনার আগের রাতে সুমন তাঁর স্ত্রীকে মারধর করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরদিন সকালেও মারধরের ঘটনা ঘটে। এরপর সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

 

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সুমনকে রোসাংগিরী এলাকা থেকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের বোন বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

জেএফআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।