দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

RAFIQ HYDER
প্রকাশ : ১৭ জানুয়ারী ২০২৬
পঠিত :
ফটিকছড়িতে জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি (জিপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শাকিল (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাকিল ফটিকছড়ি উপজেলার ২১ নম্বর খিরাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাতান বাপের বাড়ির আব্দুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিন তালুকদারের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া গতির একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা শাকিল ও আলাউদ্দিন গুরুতর আহত হন।

 পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হান বলেন, দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সরু সড়কে চাঁদের গাড়ি অতিরিক্ত গতিতে চলাচল করে। অনেক চালক অদক্ষ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত এসব যানবাহন ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তাঁরা।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।