ফটিকছড়িতে দায়িত্বরত এক ট্রাফিক কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক সার্জেন্ট ইনস্পেক্টর (টিএসআই) মো: মফিজ উদ্দিন নিয়মিত ডিউটির অংশ হিসেবে যানবাহনের কাগজপত্র তদারকি করছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক থামিয়ে চালক আকবরের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান তিনি।
কিন্তু চালক কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে চালক ক্ষিপ্ত হয়ে টিএসআই মফিজ উদ্দিনের ওপর হামলা চালান। এতে তার নাক ও মুখে আঘাত লাগে।ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত চালক আকবরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ফটিকছড়ি প্রতিনিধি/ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।